বিইএআর সামিট ও ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ২০২৬-এ ইউআইইউ স্টল প্রধানমন্ত্রীর পরিদর্শন

বিইএআর সামিট ও ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ২০২৬-এ ইউআইইউ স্টল প্রধানমন্ত্রীর পরিদর্শন

ফন্ট সাইজ:

বিইএআর (বায়োটেকনোলজি, ইলেকট্রনিকস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবটিক্স) সামিট ও ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ২০২৬ -এ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) প্রদর্শনী স্টল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর নভোথিয়েটারে দুই দিনব্যাপী সামিটটির উদ্বোধনী অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ইউআইইউর উদ্ভাবিত ইউআইইউ মার্স রোভার, ইউআইইউ রেসকিউ রোভার এবং ইউআইইউ মেরিনার-সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যুগান্তকারী গবেষণা ও প্রযুক্তির বাণিজ্যিকীকরণ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত অবগত হন।

এছাড়াও স্টলে প্রদর্শিত স্মার্টএন্ডো, বলতে চাই, স্মার্ট অটিজম বার্তা, বিস্ক্যান এবং ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) গবেষণা প্রকল্পসমূহ পরিদর্শন করেন। এসব উদ্ভাবন ও গবেষণা, প্রযুক্তিগত উৎকর্ষ এবং সমাজকল্যাণে ইউআইইউর ক্রমবর্ধমান অবদানের প্রতিফলন তুলে ধরে। বিশ্ববিদ্যালয় গুলোর গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম প্রধানমন্ত্রী গভীর আগ্রহ সাথে দেখেন। ইউআইইউর গবেষণাকে বাস্তবসম্মত প্রযুক্তি, উদ্ভাবন এবং বাণিজ্যিকভাবে কার্যকর সমাধান ও রূপান্তরের নিরলস প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন