আন্তর্জাতিক শিক্ষা উৎসবে নজর কাড়ল ব্যারিস্টার-নেতৃত্বাধীন TopTier Education Consultant

আন্তর্জাতিক শিক্ষা উৎসবে নজর কাড়ল ব্যারিস্টার-নেতৃত্বাধীন TopTier Education Consultant

ফন্ট সাইজ:

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ২৩ থেকে ২৫ জুলাই অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী ‘৬৪তম বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব–২০২৬’। আয়োজকদের তথ্য অনুযায়ী, মেলায় বিশ্বের ৪৫টির বেশি দেশের ২ হাজার ৫০০টির বেশি বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা, ভর্তি, স্কলারশিপ ও অন্যান্য সুযোগ সম্পর্কে তথ্য দেওয়া হয়।

এবারের আয়োজনে বিশেষভাবে নজর কাড়ে বাংলাদেশের প্রথম ব্যারিস্টার-নেতৃত্বাধীন শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত TopTier Education Consultant। প্রতিষ্ঠানটির কার্যালয় ঢাকার বনানীতে।

TopTier-এর স্টলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও বিষয় নির্বাচন, স্কলারশিপ, আবেদনপত্র, প্রয়োজনীয় কাগজপত্র এবং স্টুডেন্ট ভিসা বিষয়ে পরামর্শ নেন। ব্যারিস্টারের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হওয়ায় প্রতিষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে আস্থা ও পেশাগত জবাবদিহির একটি আলাদা জায়গা তৈরি করেছে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার ওমর সোয়েব চৌধুরী বলেন, “বিদেশে পড়াশোনা এক অর্থে ইমিগ্রেশন প্রক্রিয়ার একটি অংশ। আবেদন, ভিসা ও আর্থিক কাগজপত্রে অনেক সূক্ষ্ম আইনগত বিষয় থাকে। ছোট একটি ভুলও ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে। আমাদের কাজ হলো সম্ভাব্য ভুলগুলো আগে শনাক্ত করে শিক্ষার্থীকে সঠিকভাবে প্রস্তুত করা।”

মেলায় আরও অংশ নেয় SEGi University, VIT Mauritius, AIMS Education, Bright Future by Sam, Dream Study International, Edulance, Mastermind Digital, Educare Education and Migration, H&H Global Education, Admission Connect, Center for Education–Russia, United College of Aviation, MH Global Group, Study Window এবং Sticker Visa।

ফেয়ার কনভেনার ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ গালিব বলেন, “শিক্ষার্থীদের প্রধান সংকট তথ্যের অভাব নয়, বরং সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের অভাব। বিশ্ববিদ্যালয় ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ তাদের আরও নিরাপদ ও আত্মবিশ্বাসী সিদ্ধান্ত নিতে সাহায্য করে।”

আয়োজকদের মতে, এ ধরনের উৎসব শিক্ষার্থী, শিক্ষা বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি বিশ্বস্ত সংযোগ তৈরি করছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন