সদ্য সাবেক প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘তদন্ত শেষে জনস্বার্থ বিবেচনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
রোববার দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সরকার কোনো ব্যক্তির প্রতি অবিচার করতে চায় না উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘অভিযোগগুলোর সত্যতা যাচাই চলছে। তদন্তে অভিযোগের প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
নতুন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘সংবিধানের বিধান অনুযায়ীই পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।’
এ বিষয়ে সরকার সাংবিধানিক প্রক্রিয়াই অনুসরণ করবে উল্লেখ করেন মো. আসাদুজ্জামান।
আইনমন্ত্রী বলেন, ‘আমরা একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একইসাথে আমরা কাউকে অন্যায়ভাবে…কেউ অন্যায়ের শিকার হোক সেটাও চাইব না। সুতরাং বিষয়টা আমরা পরীক্ষা নিরীক্ষা করে কি করণীয় আছে, সেটা সরকার যথাসময়ে নেবে।’

mohi
৩৫ মিনিট আগেসরাস্ট্র মন্ত্রি বলেন এক রকম আবার আইনমন্ত্রী বলেন আরেক রকম এখন অপেক্ষায় আছি অর্থমন্ত্রী কি বলেন :)