রফিকুল ইসলাম মিয়ার সফল অস্ত্রোপচার, তবে অবস্থা সংকটাপন্ন

রফিকুল ইসলাম মিয়ার সফল অস্ত্রোপচার, তবে অবস্থা সংকটাপন্ন

ফন্ট সাইজ:

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে তার অবস্থা সংকটাপন্ন। শনিবার এই অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছেন তার একান্ত রাজনৈতিক সচিব মোকসেদুর রহমান আবীর।

তিনি বলেন, স্যারের খাদ্যনালীতে একটি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছেন তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। তিনি লাইফ সাপোর্টেই আছেন। তার সংকট কাটেনি।

চিকিৎসকদের ৭২ ঘণ্টার অবজারভেশনে আছেন তিনি। তারা বলেছেন, এখন কিছু বলা যাবে না, অপেক্ষা করতে হবে। আবীর বলেন, স্যারের দুই ছেলেই বিদেশে থেকে দেশে আছেন। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক স্যারের চিকিৎসকদের কথা বলছেন এবং স্যারের খোঁজ-খবর রাখছেন।

এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়া রফিকুল ইসলাম মিয়ার অবস্থার গত ২৩ জুলাই অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ফরিদ হোসেনের তত্বাবধায়নে রয়েছেন। গত ২১ জুলাই সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য রফিকুল ইসলাম মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন