সেবা প্রকাশনীর প্রধানের দায়িত্বে মাসুমা মায়মুর

সেবা প্রকাশনীর প্রধানের দায়িত্বে মাসুমা মায়মুর

ফন্ট সাইজ:

দেশের জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান সেবা প্রকাশনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাসুমা মায়মুর। গত বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পোস্টে মাসুমা মায়মুর লেখেন, জরুরি দৃষ্টি আকর্ষণ। জানি না সবার জন্য সুখবর কি না। আমি স্থায়ীভাবে সেবা প্রকাশনীর প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছি আজ থেকে। কাজী শাহনুর হোসেন ও কাজী মায়মুর হোসেন তাদের ব্যবসার পুরোটা পরিচালনার দায়িত্ব আমার ওপর অর্পণ করেছেন।

তিনি আরও লেখেন, খুব দ্রুত সেবা প্রকাশনীর অডিট কার্যক্রম সম্পন্ন হবে। হলেই আমি ম্যানেজমেন্টকে নতুনভাবে সাজিয়ে আপনাদের কাছে আসছি। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। সবাইকে ধন্যবাদ।

বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন মাসুমা মায়মুর। তিনি বলেন, কাজী শাহনুর হোসেন ও কাজী মায়মুর হোসেনের কাছ থেকে আগামী অক্টোবরে লিখিত কাগজপত্রের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

এর আগে, গত ১৩ মে সেবা প্রকাশনীর সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। প্রতিষ্ঠানটির অংশীদার কাজী শাহানুর হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভ্যন্তরীণ অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে পূর্ণাঙ্গ অডিট শেষ না হওয়া পর্যন্ত সব কার্যক্রম স্থগিত থাকবে।
২০২২ সালের ১৯ জানুয়ারি সেবা প্রকাশনীর কাজী আনোয়ার হোসেনের মৃত্যু হয়। এরপর প্রতিষ্ঠানটির মালিকানা তার দুই ছেলে কাজী শাহানুর হোসেন ও কাজী মায়মুর হোসেনের হাতে যায়। এরপর বিভিন্ন সময়ে ব্যবস্থাপনা ও আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসে।

Andalib

৪০ মিনিট আগে

অভিনন্দন।
উনার সাথে কি কাজি আনোয়ার হোসেনের কোন আত্মীয়তার সম্পর্ক ছিল ?

মন্তব্য করুন