বিজয়ের শেষ সিনেমা দেখতে হাজির তৃষা

বিজয়ের শেষ সিনেমা দেখতে হাজির তৃষা

ফন্ট সাইজ:

সব আইনি জটিলতা ও সেন্সর বোর্ডের বাধা কাটিয়ে ২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তামিল মেগাস্টার থালাপতি বিজয়ের বহু প্রতীক্ষিত রাজনৈতিক সিনেমা ‘জন নায়গন’। গত ১০ মে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর, রুপালি পর্দায় বিজয়ের অভিনয় করা এটিই শেষ চলচ্চিত্র বলে জানা গেছে।
আর ঘনিষ্ঠ বন্ধুর শেষ সিনেমা দেখতে প্রথম দিন, প্রথম শোতেই হলে হাজির হলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণন।

বিজয়ের এই শেষ সিনেমার প্রথম প্রদর্শনী দেখতে চেন্নাইয়ের বিখ্যাত রোহিনী থিয়েটারে পৌঁছে যান তৃষা। সাধারণ দর্শকদের চোখ ও অপ্রয়োজনীয় আলোচনা এড়াতে তিনি বেছে নিয়েছিলেন একদমই সাদামাটা এক ক্যাজুয়াল রূপ। পরনে ছিল সোজা কাটের নীল ডেনিম জিন্স আর একদম সাধারণ একটি সাদা টি-শার্ট। চোখে কালো গোল সানগ্লাস, খোলা চুল আর গলায় ছোট একটি নীল লকেটের চেইন এমন সাধারণ পোশাকেও তার উপস্থিতি ভক্তদের চোখ এড়াতে পারেনি।
সিনেমাহল থেকে বের হওয়ার সময় প্রিয় অভিনেত্রীকে একনজর দেখতে ভক্তদের ব্যাপক ভিড় জমে যায়, পরে ভিড় ঠেলে অত্যন্ত কষ্টে গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন তৃষা।

বিজয় ও তৃষা কৃষ্ণনের অনস্ক্রিন রসায়ন এবং বাস্তবজীবনের চমৎকার সম্পর্ক বরাবরের মতোই চর্চায় থাকে। এবার বিজয়ের অভিনয় জীবনের শেষ চলচ্চিত্র ‘জন নায়গন’ এর প্রথম প্রদর্শনীতে তার এই উপস্থিতি সামাজিক মাধ্যমে আবার নতুন আলোচনার জন্ম দিয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন