বিয়ের পিঁড়িতে নাহিদ রানা

বিয়ের পিঁড়িতে নাহিদ রানা

ফন্ট সাইজ:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার নাহিদ রানা জীবনের নতুন ইনিংস শুরু করেছেন। চোটের কারণে ড্রেসিংরুম থেকে আপাতত দূরে আছেন এ টাইগার ক্রিকেটার। ফাঁকা সময়ে পারিবারিকভাবে বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি।
আগামী মাসের প্রথম সপ্তাহে দু’টি টেস্ট খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। তবে সাইড স্ট্রেইনের গ্রেড-টু ইনজুরির কারণে এ সফর থেকে ছিটকে গেছেন এই তরুণ পেসার। চোট কাটিয়ে উঠতে অন্তত এক মাসের বেশি সময় লাগবে।

মাঠের এই দুঃসংবাদের পর পরই পারিবারিক আয়োজনে স্বজনদের উপস্থিতিতে নাহিদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তদের সামাজিক পাতায় শুভেচ্ছার বন্যা বইছে। বিসিবি বা নাহিদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। তবে নতুন জীবন শুরু করা এই গতিদানবকে শুভকামনা জানাচ্ছে দেশবাসী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন