সুখবর দিলেন আতিফ

সুখবর দিলেন আতিফ

ফন্ট সাইজ:

দেড় যুগ পর নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন পাকিস্তানের সংগীতশিল্পী আতিফ আসলাম। ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে সুখবরটি দেন তিনি। আতিফ বলেন, গত কয়েক বছর কনসার্ট, রেকর্ডিং ও চলচ্চিত্রের গানে এতটাই ব্যস্ত ছিলাম যে, নিজের লেখা ও সুর করা গান প্রকাশের সুযোগই পাইনি। আগামী ৩১শে জুলাই প্রকাশ পাবে আমার নতুন অ্যালবাম ‘সুবাহ আয়ে না’। নতুন এই অ্যালবামে থাকছে আটটি গান।