শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ‘তেলাপোকারা’

ভারত সরকারকে ৩ শর্ত

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ‘তেলাপোকারা’

ফন্ট সাইজ:

নিট প্রশ্নফাঁসকাণ্ডে ককরোচ বা তেলাপোকা জনতা পার্টির প্রতিনিধিদল ও ভারতের কেন্দ্রীয় সরকারের মধ্যে বৈঠক শেষ হয়েছে। শুক্রবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সিজেপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং। এই নিয়ে দ্বিতীয়বার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করলো দেশটির কেন্দ্রীয় সরকার।

এনডিটিভির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপি জানিয়েছে যে তারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় রয়েছে। সিজিপি স্পষ্ট করে জানিয়েছে, তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে পিছু হটবে না।

বৈঠকের পর সিজেপির পক্ষ থেকে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার তাদের দাবির বিষয়ে আগামীকাল বিকেল পর্যন্ত সময় চেয়েছে।

সিজেপি’র সৌরভ দাস জানান, তারা সরকারের কাছে তাদের তিনটি শর্তের তালিকা দিয়েছে। এসব হচ্ছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট পরীক্ষায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের জন্য ১ কোটি রুপি ক্ষতিপূরণ এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো এফআইআর নয়।

এদিকে সিজেপির প্রতিনিধিদলের বৈঠকের সময়ই ফার্স্ট ট্র্যাক কোর্ট নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা বৈঠক করেছে। এনিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, প্রশ্নফাঁসকাণ্ডে কঠোর আইন প্রণয়নের জন্য আগামী সোমবার এই নিয়ে বিল আনছে সরকার। শেষ খবর অনুসারে, বিলে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী সপ্তাহে সংসদে পেশ করা হবে এই বিল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন