সিলেটে হাম উপসর্গে ৫ দিনে ১০ শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে ৫ দিনে ১০ শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

সিলেটে হাম উপসর্গে গত ৫ দিনে ১০ শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ গেলো ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ২ শিশু। চিকিৎসকরা জানিয়েছেন, হামের উপসর্গে ভর্তি হওয়া ওই দুই শিশু পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া শিশুদের বয়স ৫ মাস।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সিলেটে এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে ১০৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা হচ্ছে সুনামগঞ্জে। এ জেলায় হাম উপসর্গ নিয়ে মারা গেছে ৪৭ জন। এরপরের অবস্থান সিলেটের। এ জেলার ৩৬ জন শিশু হাম ও উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদিকে গেলো ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে সিলেটে ৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ২২৭ জন রোগী ভর্তি রয়েছেন। শহীদ শামসুদ্দিনে ভর্তি আছেন ৮৩ জন ও ওসমানীতে ৭৬ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন