ক্ষমতায় বসেই বিদ্যুৎ বিল কমানোর সিদ্ধান্ত বার্নহ্যামের

ক্ষমতায় বসেই বিদ্যুৎ বিল কমানোর সিদ্ধান্ত বার্নহ্যামের

ফন্ট সাইজ:

বৃটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই বিদ্যুৎ বিলে কর কমানোর ঘোষণা দিয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। জীবনযাত্রার ব্যয় কমানো এবং পরপর কয়েকটি সরকারের পরিবর্তন আনতে ব্যর্থতার পর জমা হওয়া ক্ষোভ প্রশমিত করার উদ্দেশ্যে এটি ছিল তার প্রথম পদক্ষেপ। দায়িত্ব পাওয়ার দ্বিতীয় দিনে বার্নহ্যাম জানান, আগামী ১ অক্টোবর থেকে আবাসিক বিদ্যুৎ বিল থেকে ভ্যাট তুলে নেবে তার সরকার। এর ফলে পরিবারগুলোর বাৎসরিক গড় ১,৮৬২ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৬ হাজার ৫৬৮ টাকা সাশ্রয় হবে)। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

অর্থায়ন ও দ্রুত সহায়তার উদ্যোগ: যেকোনো আর্থিক সহায়তা কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বন্ড বিনিয়োগকারীরা নজর রাখছিলেন। প্রধানমন্ত্রী জানান, রবিবার ঘোষিত ১.৮ বিলিয়ন (১৮০ কোটি) পাউন্ডের ডিজিটাল আইডি প্রকল্প বাতিল করে যে অর্থ সাশ্রয় হবে, তা দিয়ে এই কর ছাড়ের অর্থায়ন করা হবে। জনগণকে স্বস্তি দেয়ায় প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে এক বিবৃতিতে বার্নহ্যাম বলেন, জ্বালানি বিলে কর কমাতে, মানুষের পকেটে চাপ কমাতে এবং আশা ফিরিয়ে আনতে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছি। গ্রেটার ম্যানচেস্টারের ৫৬ বছর বয়সী সাবেক মেয়র বার্নহ্যাম দ্রুত কাজ করে দেখাতে চান যে, জনগণকে সহায়তার বিষয়ে তিনি আন্তরিক। সোমবার তিনি জানান, প্রাথমিক এই নীতি হয়তো পূর্ব থেকেই বাড়তি দাম থাকার কারণে তৈরি হওয়া সব চাপ কমাতে পারবে না এবং বছরের শেষের দিকে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রকাশ করা হবে। তবে ক্ষমতাসীন লেবার পার্টিকে তার এজেন্ডা অনুসরণের এই আহ্বান বাধার মুখে পড়তে পারে। সাবেক প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের অনুসারী ড্যারেন জোন্স দাবি করেছেন, বাতিল করা ডিজিটাল আইডি প্রকল্পের জন্য কোনো বরাদ্দই রাখা ছিল না। তাই জ্বালানি বিলের এই নতুন নীতির অর্থ নতুন নেতা কোথা থেকে পাবেন, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জোন্স বলেন, বাজেট অধিবেশনে সরকারকে স্পষ্ট করতে হবে যে নতুন এই নীতির খরচ কীভাবে মেটানো হবে। সোমবার ঋণের খরচ বৃদ্ধি পাওয়ার পর বার্নহ্যাম এবং তাঁর অর্থমন্ত্রী জন হিলির অর্থায়ন পদ্ধতির দিকে তীক্ষè নজর রাখছে সকলে।

প্রথম ক্যাবিনেট বৈঠক ও নীতিমালা: শীর্ষ মন্ত্রীদের নিয়ে প্রথম ক্যাবিনেট বৈঠকে বার্নহ্যাম পুনরায় জোর দিয়ে বলেন, সরকারের মূল ভিত্তি হবে আর্থিক শৃঙ্খলা এবং জীবনযাত্রার ব্যয় কমানো। স্টারমারের আমলে প্রতিরক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দের অভাবে পদত্যাগ করা জন হিলিও আর্থিক শৃঙ্খলার বার্তা পুনর্ব্যক্ত করেন এবং সতীর্থদের নিজ মন্ত্রণালয়ের বাজেট পুনর্বিবেচনার আহ্বান জানান। বিদ্যুৎ বিলে কর ছাড় হয়তো পুরো চাপ দূর করতে পারবে না বলে স্বীকার করলেও অর্থমন্ত্রী বলেন, এটি নির্দেশ করে যে আমরা সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছি। তবে শক্তি বিশেষজ্ঞরা এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় অক্টোবর নাগাদ জ্বালানি বিলের ওপর বেঁধে দেওয়া সর্বোচ্চ সীমা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর গ্যাসের দাম ব্যাপকভাবে বাড়ে, যা বৃটেনের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ ছিল। ২০২৩ সালের মাঝামাঝি থেকে দাম কিছুটা কমলেও বর্তমানে তা সংকট পূর্ববর্তী সময়ের চেয়ে প্রায় ৬০ শতাংশ বেশি।

ভবিষ্যৎ পরিকল্পনায় সাধারণ মানুষ: বার্নহ্যাম আরও কিছু দ্রুত নীতি বাস্তবায়নের ইঙ্গিত দিয়েছেন এবং নিম্ন আয়ের মানুষদের দ্রুত সহায়তার কথা বলেছেন। রাজনৈতিক দল রিফর্ম ইউকে এবং ব্রেক্সিটের প্রচারক নাইজেল ফারাজের চ্যালেঞ্জ মোকাবিলা করে লেবার পার্টির ভোটারদের ফিরিয়ে আনার কৌশলের অংশ এটি বলে ধারণা করা হচ্ছে। উত্তর ইংল্যান্ডের স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থানের জন্য ‘কিং অব দ্য নর্থ’ খ্যাত বার্নহ্যাম বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা। তবে গত এক দশকে একের পর এক প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘটনা প্রমাণ করে যে, প্রত্যাশা পূরণ করতে না পারলে কত দ্রুত নেতার পরিবর্তন ঘটে। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে বার্নহ্যাম বৃটেনে গৃহহীন সমস্যা বা ‘রাফ স্লিপিং’ বন্ধের অঙ্গীকার করেন। পরিবারগুলোর ওপর চাপ কমাতে তিনি বাস ভাড়ায় সর্বোচ্চ সীমা নির্ধারণের বিষয়টি বিবেচনা করতে পারেন, যা তিনি ম্যানচেস্টারে করেছিলেন। এর মাধ্যমে তিনি প্রমাণ করতে চান যে, সাধারণ মানুষের যত্ন নেয়াই তার কাজের মূল উদ্দেশ্য।

no need, i am man.

১ ঘন্টা আগে

Bangladesh-e ''Biddut Bill'' barea kanooo ? Biddut Bill-e Tax, Charge Besi kanoo ?

মন্তব্য করুন