সাবেক রেসলিং তারকার নগ্ন ছবি, প্রশংসায় ভাসাচ্ছেন ভক্তরা

সাবেক রেসলিং তারকার নগ্ন ছবি, প্রশংসায় ভাসাচ্ছেন ভক্তরা

ফন্ট সাইজ:

সাবেক ডব্লিউডব্লিউই তারকা মেসি এস্ট্রেলা নিজের নগ্ন ছবি পোস্ট করে তোলপাড় সৃষ্টি করেছেন। তিনি রেসলিং দুনিয়ায় লেসি ইভান্স নামে পরিচিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন কিছু নগ্ন সাহসী ছবি শেয়ার করে আবারও আলোচনায় এসেছেন। এ খবর দিয়ে বৃটেনের একটি ট্যাবলয়েড পত্রিকা বলছে, ২০২৩ সালে ডব্লিউডব্লিউই ছাড়ার পর থেকে ৩৬ বছর বয়সী এস্ট্রেলা বিনোদন জগতের বাইরে ভিন্ন পথে ক্যারিয়ার গড়ে তুলেছেন। প্রায় আট বছর ডব্লিউডব্লিউইর সঙ্গে যুক্ত থাকার পর তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পর্কের ইতি টানেন।

প্রথমে ক্যালিফোর্নিয়ায় নিজের একটি কফিশপ চালু করেন। পরে প্রাপ্তবয়স্কদের জন্য সাবস্ক্রিপশনভিত্তিক একটি প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরি শুরু করেন। সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশিত তার ছবিগুলোতে দেখা যায়, তিনি সমুদ্রসৈকতে রোদ উপভোগ করছেন। একটি ছবিতে খোলা শার্ট পরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। শরীরের নিচের অংশে স্পর্শকাতর অঙ্গে একটি কফির কাপ রেখেছেন।ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘মরনিং ভিউজ’। সেই ছবিগুলো এখানে প্রকাশ সমীচীন নয়। তাই তা প্রকাশ থেকে বিরত থাকতে হচ্ছে।

আরেকটি ছবিতে তাকে বিলাসবহুল বাড়ির সামনে একটি আরামদায়ক সানবেডে একই ধরনের ভঙ্গিতে দেখা যায়। এছাড়া আরেকটি ছবিতে সৈকতের পাশে একটি ঢাকা হ্যামকে বিশ্রাম নিতে দেখা যায় তাকে। তার এসব ছবি প্রকাশের পর ভক্তরা মন্তব্যে প্রশংসায় ভরিয়ে দেন। একজন লিখেছেন, আগের চেয়েও অনেক বেশি সুন্দর লাগছে তোমাকে। আরেকজনের মন্তব্য, ‘ওয়াও, এটাই এখন পর্যন্ত তোমার সেরা ছবি!’ আরও একজন লিখেছেন, ‘মেসি, দৃশ্যটা অসাধারণ!’ 

মেসি এস্ট্রেলা ২০১৪ সালে ডব্লিউডব্লিউইতে প্রশিক্ষণ নেয়ার মাধ্যমে তার রেসলিং ক্যারিয়ার শুরু করেন। ২০১৬ সালে তিনি সংস্থাটির ডেভেলপমেন্ট ব্র্যান্ড এনএক্সটি-এর সঙ্গে চুক্তিবদ্ধ হন। কয়েক বছর সেখানে পারফর্ম করার পর ২০১৯ সালে তাকে ডব্লিউডব্লিউইর মূল রোস্টারে উন্নীত করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন