ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামি সেন্টারের উদ্যোগে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল

ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামি সেন্টারের উদ্যোগে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল

ফন্ট সাইজ:

ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার-এর উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার এই সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামি সেন্টারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খন্দকার হোসাইনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন স্তা কম্যুন এর মেয়র আজেদিন তাইবি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, এসডিআরএম ৯৩ এর সহ-প্রতিনিধি সোর এলোদি ব্লঁদেল, গির্জার মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক রক্ষার জন্য ডায়োসিস পর্যায়ের সেবা বিভাগ-এর উইলহেম কোয়ান্দ্র। বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামি সেন্টারের কোষাধ্যক্ষ কামরুল হাসান ও কমিউনিটি ব্যক্তিত্ব জালাল আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্তা বড় মসজিদের পরিচালক আবদুল কাদির, মসজিদে আর রাওদাহ পরিচালক সালেহ আত্তিয়া, মুসলিম এসোসিয়েশন ৯৩ মুহম্মদ হেনিস, বারাজ তামিমি এবং নির্বাচিতদ লোকাল কাউন্সিলের প্রতিনিধিরা ও বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামি সেন্টারের সাধারণ সম্পাদক কাজী হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন মসজিদের ইমাম ও মাদরাসার শিক্ষক আহমাদুল ইসলাম।

ফ্রান্সের সেইন-সাঁ-দোনী আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য (আসন-৪) ও সংসদের সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক কমিটির সদস্য সুমইয়া বোরোয়াহা বলেন, ইসলামের শ্বাসত আদর্শের ভিত্তিতে ভ্রাতৃত্বপূর্ণ সমাজ বির্নিমাণে ভূমিকা রাখতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে বোরোয়াহা বলেন, ফ্রান্সের মুসলিম নাগরিকরা আমাদের জাতির অবিচ্ছেদ্য অংশ। তাদের অবদান আমাদের সমাজকে সমৃদ্ধ করেছে। আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়তে চাই যেখানে সম্মান, সংলাপ এবং পারস্পরিক বোঝাপড়া থাকবে। তিনি আরও বলেন, মুসলমানদের একসময় গৌরবময় অধ্যায় ছিল, সেই সময় ধর্মীয় অনুশীলন ও শিক্ষায় শীর্ষে ছিল তারা। সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে সমন্বিতভাবে সবাইকে কাজ করতে হবে এবং পরবর্তী প্রজন্মকে আদর্শীক শিক্ষা ও ইতিহাস সম্পর্কে জানাতে হবে, যাতে করে তারা সঠিকভাবে সচেতন হয়ে বেড়ে উঠতে পারে।

বিশেষ অতিথি স্তা মেরীর মেয়র আজেদিন তাইবি তার বক্তব্যে বাংলাদেশি কমিউনিটির ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এই অনুষ্ঠান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সিটি করপোরেশনের সহকারী মেয়র, প্যারিসের বিভিন্ন রাজনৈতিক ও সামীজিক সংগঠনের নেতৃবৃন্দ,কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বাংলাদেশি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলটি ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য এক মিলনমেলায় পরিণত হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন