রাজধানীর ভাটারার নতুন বাজারে একশ ফিট রোডের একটি বাসার গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন-মো. শাহিন (২৪), তার স্ত্রী মোছা. ফাহিমা আক্তার (২১) ও তার ভাগনি আপছা (৮)। ভোর ৫টার দিকে তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শাহীন একটি দোকানের কর্মচারী। পরিবার নিয়ে একশ ফিট রোডে একটি ছয়তলা ভবনের নিচ তলায় থাকতেন।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. জসিম বলেন, ‘ভোরের দিকে বিকট শব্দে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।’
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, ‘শাহিনের শরীরের ৫০ শতাংশ, ফাহিমার ৪৫ শতাংশ ও তাদের ভাগ্নি আপছার ৪০ শতাংশ দগ্ধ হয়েছে।’ তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
ভাটারায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩
মেডিকেল প্রতিবেদক
অনলাইন
৬ ঘন্টা আগে
২১ জুলাই (মঙ্গলবার), ২০২৬, ১২ঃ৩৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
