সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় আসামি করার আবেদন করা হয়েছে। ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সূত্র জানায়, মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন ইতিমধ্যে দাখিল করা হয়েছে। আবেদনের ওপর আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার মাসুদ উদ্দীন চৌধুরীর দেয়া তথ্য ও কথোপকথনের সূত্র ধরে আইনশৃঙ্খলা বাহিনী ৪৫বছর পর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে। পরে তাকে জিয়াউর রহমান হত্যা মামলার ঘটনাস্থলেও নেয়া হয়।
এদিকে, গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার এই আসামির বিচার কোর্ট মার্শালের মাধ্যমে হবে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানিয়েছে, মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ও বিচারের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে।
জিয়াউর রহমান হত্যা মামলা
মোজাফফরকে ট্রাইব্যুনালের মামলায় আসামি করার আবেদন, আজ শুনানি
স্টাফ রিপোর্টার
বিশ্বকাপ ২০২৬
৭ ঘন্টা আগে
২১ জুলাই (মঙ্গলবার), ২০২৬, ১১ঃ৩৩ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
