আর্জেন্টিনার রক্ষণে একের পর এক আক্রমণ চালিয়েও কাজের কাজটা করতে পারছিল না স্পেন। ৬২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ফেরান তোরেস। তিনি সময় নিলেন, মাঝে দু’একবার ভীতিও ছড়ালেন আর্জেন্টাইনদের বক্সে। তবে ১০৬ মিনিটে সব হিসাব পাল্টে দিলেন। আরেক বদলি খেলোয়াড় নিকো উইলিয়ামস পোস্টের খুব কাছে থেকে হেড করে বলটা বানিয়েই রাখেন সতীর্থের জন্য। একদম ফাঁকায় থাকা তোরেসের বুলেট গতির শটটা আটকানাও সাধ্য ছিল না এমিলিয়ানো মার্টিনেজের। এই এক গোলেই ১৬ বছর পর স্পেনকে বিশ্বজয়ের স্বাদ পাইয়ে দিলেন তোরেস।
স্টার অব দ্য ডে
২১ জুলাই (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
