প্রধানমন্ত্রী সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

প্রধানমন্ত্রী সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী (রাজনৈতিক) হিসেবে নিয়োগ পেলেন মো. রাশেদ খাঁন। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। আজ সোমবার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রজ্ঞাপন যোগ করে এক পোস্টে রাশেদ খাঁন নিজেই জানিয়েছেন।


নিয়োগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রাশেদ খাঁন। দায়িত্ব সঠিকভাবে যাতে পালন করতে পারেন সে জন্য সবার সহযোগিতা চান তিনি।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, মো. রাশেদ খাঁনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

গত বছরের ২৭ ডিসেম্বর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন মুহাম্মদ রাশেদ খাঁন। এরপর ঝিনাইদহ–৪ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হন তিনি।


M.H Bari

১৭ ঘন্টা আগে

প্রধানমন্ত্রীর কত সহকারী প্রয়োজন? আর প্রয়োজন হলে যোগ্য ব্যক্তিকে নিয়োগ দিন। রাশেদ খাঁনকে কোন যোগ্যতা নিয়োগ দেয়া হয়েছে?

মোঃ হাসানুর রহমান

২০ ঘন্টা আগে

শুভকামনা।
হাসান,
মনোহরপুর, বেথুলী, কালিগঞ্জ

Md.Abdul Barek

২২ ঘন্টা আগে

সঠিক সিদ্ধান্ত

Amirswapan

২২ ঘন্টা আগে

রাশেদ খান অনবরত জামাত এনসিপিকে তুলোধোনা করেছেন,লাগামহীন কথাবার্তা বলেন,এজন্যই কি তাকে প্রাইজ পোস্টিং দেয়া হলো ?

Kalim

২৩ ঘন্টা আগে

বিএনপি প্রমান করলো তাদের দলে রাজনৈতিক কোন ভাল যোগ্য লোক নাই। টোকাই যদি হয় রাজনৈতিক সহকারী তাহলে সে দলের সমর্থন ছেড়ে দেয়াই ভাল।

Golam Mohiuddin

২৩ ঘন্টা আগে

সঠিক সিদ্ধান্ত। মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সরকার গঠন করার পর গুপ্ত সংগঠনের নেতা-কর্মীরা বিএনপির বিরুদ্ধে প্রোপ্যাগান্ডা চালিয়ে দেশ-সমাজের মানুষকে যেভাবে বিভ্রান্ত করে যাচ্ছে এতে প্রধানমন্ত্রীর মানবিক সাফল্য গুলো ডাকা পড়ে যাচ্ছে। দলের পক্ষ থেকে এ নিয়ে কারো যেন করার কিছু নেই! এতে জনাব রাঁশেদ খান সংগঠনকে আগলে রাখতে অসাধারণ ভুমিকা রাখছেন। এ নিয়োগ তাঁকে দলের পক্ষে কাজ করার জন্য সুবর্ণ সুযোগ দেয়া হলো। শুভকামনা রইল মি. রাশেদ খান।

আব্দুল হালিম

২৩ ঘন্টা আগে

ভুল সিদ্ধান্ত।

SHINGRAPUR

২১ ঘন্টা আগে

সমালোচক ও বিরোধী পর্যবেক্ষকরা আপনার মতামতের সাথে একমত পোষণ করে তাঁর ঘন ঘন জোট পরিবর্তনের বিষয়টি তুলে ধরছেন। ফেব্রুয়ারি মাসের নির্বাচনের আগে ‘গণ অধিকার পরিষদ’ ছেড়ে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলে’ (বিএনপি) যোগদানের বিষয়টিকে তাঁরা রাজনৈতিক সুবিধাবাদ হিসেবে দেখছেন। কারও কারও মতে, সদ্য যোগ দেওয়া কোনো সদস্যকে সম্পাদকমণ্ডলীর পর্যায়ের উপদেষ্টা পদে নিয়োগ দেওয়াটা দলের দীর্ঘদিনের ও নিবেদিতপ্রাণ কর্মীদের উপেক্ষা করার শামিল। He will move to other party soon when BNP will face problem in Bangladesh.

mahbub hussain

১ দিন আগে

wrong decision

Mohammad Joynal Aabedien

১ দিন আগে

Correct decision.

সারথী

১ দিন আগে

নিয়োগ সুচিন্তিত হয় নাই। ওনাদের মতো নেতা দেশ,বা সরকার প্রধান কে দেয়ার কিছু নেই। জনাব তারেক রহমানের এমন সহকারী দরকার যিনি বাস্তব ঘটনা তুলে ধরবেন।তোসামুদি করবেন না, সংকট ব্যবস্থাপনা দক্ষ।

Md. Moshiur Rahman

১ দিন আগে

ধনবান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে। রাসেদ ভাই একজন নির্যাতিত ও নিপীড়িত নেতা। তাঁর এই মূল্যায়ন সটিক সিদ্ধান্ত। আগামী প্রজন্ম দেখবে ত্যাগ ও জেল-জুলুম, হামরা-হামলায় যারা অপরীক্ষিত দল তাঁদের মূল্যায়ন করে। ধন্যবাদ রাসেদ ভাইকে ও।

ফয়সল আহমদ

১ দিন আগে

আশা করি তিনি এই মর্যাদা পেয়ে, ভালো করবেন, জনগণ বা বিরুদী দল কে খুঁচাখুচি করবেননা,, বিশেষ করে হানযালা সাহেব এর সাথে বেয়াদবি করবেননা,, এই আশা করি

Hedayet Ullah

১৫ ঘন্টা আগে

বর্তমান সরকারের ২ টা নিয়োগ রাষ্ট্র পরিচালনার মানকে ভীষণ ক্ষুণ্ণ করেছে। এর মধ্যে এক হচ্ছে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আর দ্বিতীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।

সারোয়ার ই আলম

১ দিন আগে

সঠিক সিদ্ধান্ত

মোঃ মাহমুদুল আলা খাজা

১ দিন আগে

ভাল সিদ্ধান্ত। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। রাশেদ সাহেবের জন্য শুভকামনা।

মন্তব্য করুন