রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে ২ জন নিখোঁজ হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে শ্যামবাজার ঘাটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায়, সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী একটি ট্রলার ডুবে যায়। এতে ২ জন নিখোঁজ হন।
নিখোঁজদের উদ্ধারে সদরঘাট নদী ফায়ার স্টেশনের ১টি ইউনিট কাজ করছে বলে জানায় ফায়ার সার্ভিস।
