ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর জিহাদ মিয়া (১৫) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা।
রোববার সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া মোড় এলাকায় অবরোধ করেন তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সরাইল থানার ওসি। বেলা ১১টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে অবরোধ চলছিল।
উল্লেখ্য, ১০ জুলাই কুট্টাপাড়া গ্রামের কিশোর জিহাদ মিয়াকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
