কমলগঞ্জে বিএনপির ৯টি ইউনিয়ন কমিটির দায়িত্ব হস্তান্তর

কমলগঞ্জে বিএনপির ৯টি ইউনিয়ন কমিটির দায়িত্ব হস্তান্তর

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ইউনিয়ন আহ্বায়ক কমিটির দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে স্থানীয় সাংসদ এর নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে কমিটির দায়িত্ব হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মৌলভীবাজার-৪ সংসদীয় আসনের সরকার দলীয় এমপি আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব।

এরআগে গত মঙ্গলবার (১৪ জুলাই) কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ইউপি চেয়ারম্যান অলি আহমেদ খান ও যুগ্ম আহ্বায়ক আবুল হোসেনের যৌথ স্বাক্ষরে অনুমোদিত ৯ ইউনিয়নের কমিটি বুধবার রাতে প্রকাশ করা হয়। প্রতিটি ইউনিয়ন কমিটিতে একজন আহ্বায়ক, একজন যুগ্ম আহ্বায়ক এবং একজন সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

দায়িত্ব হস্তান্তর করা কমিটি হলো-কমলগঞ্জ উপজেলার ১ নম্বর রহিমপুর ইউনিয়নের আহবায়ক ইলিয়াছ মিয়া, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান নজরুল এবং শাহরিয়ার চৌধুরী লিটকে করা হয়েছে সদস্য সচিব। ২ নম্বর পতনঊষার ইউনিয়ন আহ্বায়ক হলেন আব্দুস শহীদ, যুগ্ম আহ্বায়ক তোয়াবুর রহমান এবং সদস্য সচিব করা হয়েছে জুনেদ আহমদকে। ৩ নম্বর মুন্সীবাজার ইউনিয়নে ১১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক হলেন বরাত আলী, যুগ্ম আহ্বায়ক ছনর মিয়া এবং সদস্য সচিব হলেন নওরুজ মিয়া। ৪ নম্বর শমসেরনগর ইউনিয়নে আহ্বায়ক হলেন জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত, সদস্য সচিব আহমদুর রহমান খোকন।

৫ নম্বর কমলগঞ্জ সদর ইউনিয়নের ১১ সদস্যের কমিটির আহ্বায়ক হলেন সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হারিছুর রহমান। ৬ নম্বর আলীনগর ইউনিয়নের আহ্বায়ক লক্ষীমোহন সিংহ, যুগ্ম আহ্বায়ক আলিক মিয়া। ৭ নম্বর আদমপুর ইউনিয়নের আহ্বায়ক হলেন আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব নজরুল ইসলাম মনির। ৮ মাধবপুর ইউনিয়নের আহ্বায়ক শাহ ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন, সদস্য সচিব আব্দুল মন্নান। ৯ নম্বর ইসলামপুর ইউনিয়নের আহবায়ক হেলিম মিয়া, যুগ্ম আহ্বায়ক সুন্দর আলী।

কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমেদ খান বলেন, ‘তৃণমূল সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতেই এ কমিটি গঠন করা হয়েছে। খুব শিগগিরই এসব কমিটির সদস্যদের নিয়ে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন