দেশ জুড়ে বিস্তৃত সাবেক শিক্ষার্থীদের জনপ্রিয় সংগঠন ‘এসএসসি ব্যাচ-১৯৮৬ বাংলাদেশ’র বগুড়া জেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটির দায়িত্বপ্রাপ্তদের জমকালো অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার এক উৎসবমুখর পরিবেশে কেন্দ্র অনুমোদিত এই শাখার নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৮৬ সালে এসএসসি পাস করা বন্ধুদের পারস্পরিক সৌহার্দ্য, সংহতি এবং সামাজিক কল্যাণের প্রত্যয় নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। অভিষেক অনুষ্ঠানে ২০ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও ৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মো. শহীদুজ্জামান শহীদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নূর এ আলম খান সোহেল দায়িত্ব পেয়েছেন। কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন সহ-সভাপতি মো. হারুনুর রশীদ ও মো. মহিবুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন রিপন, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, যুগ্ম অর্থ সম্পাদক মো. ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক আলহাজ রফিকুল ইসলাম (মন্টু), যুগ্ম সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. শামছুল আরেফিন নাইম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেওয়ান কবির হাসান, সমাজকল্যাণ সম্পাদক মো. জহুরুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস. এম বেলাল হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক তাপসী দে এবং পরিবেশ বিষয়ক সম্পাদক পি. এম. হাকিম।
এ ছাড়া, কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রফিকুল ইসলাম (মডা), মো. মোবারক আলী, মো. রবিউল আলম, মো. শামীম রেজা ও মো. মিল্লাত হোসেন।
সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও সুপরামর্শ দিতে গঠিত ৫ সদস্যের উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন কৃষিবিদ ড. মো. ছাদেক হোসেন। পরিষদের অন্য উপদেষ্টারা হলেনÑ মো. মাহবুব আলম, মো. ইদ্রিস আলী, শাহিনা জেসমিন ও জুলফিকার আলী আকন্দ। অভিষেক অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, এসএসসি ৮৬ ব্যাচের এই সংগঠনটি শুধু বন্ধুদের পুনর্মিলনীর মঞ্চ নয়, বরং এর দেশব্যাপী শাখার মাধ্যমে আর্তমানবতার সেবা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বগুড়া জেলা শাখার এই নতুন কমিটি আগামী দিনে তাদের সৃজনশীল ও কল্যাণমুখী কাজের মাধ্যমে সংগঠনকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
