নেত্রকোণা পৌর শহরের রাজুর বাজার রেল কালভার্ট এলাকায় আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের চাকায় কাটা পড়ে এক পোশাককর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুহিদ খান রিফাত (২২) মোহনগঞ্জ উপজেলার পাইকুড়া গ্রামের মঈনুল কবীর খানের ছেলে। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। নেত্রকোণা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানান, ট্রেনের চাকায় কাটা পড়ে রিফাত ছিটকে রেলপথের পাশের একটি ডোবায় পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে নেত্রকোণা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। নেত্রকোণা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আকমল জানান, মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে পোশাককর্মীর মৃত্যু
নেত্রকোণা প্রতিনিধি
১৮ জুলাই (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
