সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালি

ফন্ট সাইজ:

১১ দলীয় ঐক্য সিলেট মহানগরের প্রধান সমন্বয়ক, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন- জুলাই গণ-অভ্যুত্থানের ২ বছর পূর্ণ হতে চলেছে। কিন্তু আজো জুলাই শহীদদের পরিবারের কান্না থামেনি, এখনো শত শত আহত জুলাইযোদ্ধারা ব্যথায় কাতরাচ্ছেন। তিনি বৃহস্পতিবার বিকালে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাই শহীদদের পরিবার, জুলাইযোদ্ধা ও আহতদের নিয়ে অনুষ্ঠিত র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে অনুষ্ঠিত র‌্যালিটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান পয়েন্ট প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

র‌্যালিতে জুলাই শহীদদের পরিবারের সদস্য, জুলাইযোদ্ধা ও আহতদের পাশাপাশি ১১ দলীয় ঐক্যে ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত র‌্যালিপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সিলেট মহানগর আহ্বায়ক এডভোকেট আব্দুর রহমান আফজল, বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) সিলেট মহানগর সভাপতি আলহাজ মাওলানা এমরান আলম, লেবার পার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ ও আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির সিলেট মহানগর সভাপতি ওমর ফারুক প্রমুখ।

উপস্থিত ছিলেন- এনসিপি সিলেট জেলা সভাপতি এডভোকেট জুনেদ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হুছাইন, এলডিপি’র সিলেট জেলা সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সিলেট মহানগর আহ্বায়ক কবির আহমদ, এনসিপি’র সিলেট জেলা সদস্য সচিব কামরুল হাসান আরিফ ও জাগপার সিলেট মহানগর সাধারণ সম্পাদক ইমাম হোসেন প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন