আমরা জনগণের সরকার, তাই আমরা মানুষের পাশেই আছি। জনগণের পাশেই আমরা সবসময় থাকবো। দুর্যোগ মোকাবিলা করার সকল প্রস্তুতি আমাদের সরকারের রয়েছে। যাতে করে বন্যাকবলিত মানুষের পাশে আমরা থাকতে পারি। সরকারি-বেসরকারি এবং দলীয়ভাবে সহযোগিতা নিয়ে আমরা বন্যাকবলিত মানুষের জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। শুক্রবার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী, বরইতলী ইউনিয়ন, চকরিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড কুচপাড়ার মাতামুহুরী নদীর ভাঙন এবং বিলীন হওয়া বাড়িঘরসহ বিভিন্ন এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের সময় তিনি এ কথা বলেন।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া- মাতামুহুরী) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের যে সমস্ত এলাকা ইতিমধ্যে বন্যাকবলিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে কী ক্ষতি হয়েছে- এর উপর সরকারিভাবে জরিপ চলমান রয়েছে। রাস্তা-ঘাট, বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, গবাদিপশু, কৃষকের ফসলসহ সবকিছুর। সেই জরিপের ফলাফলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারি-বেসরকারি সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াবো। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ইতিমধ্যে বন্যাকবলিত এলাকায় যেখানে যেখানে রান্না করা খাবার দরকার ছিল- সেখানে আমরা দেয়ার চেষ্টা করেছি।
এরপর শুকনা খাবার, খাদ্যসামগ্রীসহ অন্যান্য সুবিধা সরকারি-বেসরকারি এবং দলীয়ভাবে দেয়ার চেষ্টা আমরা করেছি। সকাল থেকেই তিনি সড়কপথে চকরিয়া উপজেলার বিভিন্ন প্লাবিত এলাকা সরজমিন পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না এমপি, কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান, কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, কক্সবাজার জেলা বিএনপি’র সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চকরিয়া পৌরসভা বিএনপি সভাপতি নুরুল ইসলাম হায়দার, চকরিয়া উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ ফখরুদ্দিন ফরায়েজী, চকরিয়া পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক এম আব্দুর রহিমসহ অন্যান্যরা। আজ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণের নির্ধারিত কর্মসূচি রয়েছে।
