রোয়াংছড়িতে ১০০ পরিবার পেলো হাইজিন কিট

ফন্ট সাইজ:

বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে রোয়াংছড়ি উপজেলার বন্যাকবলিত ১০০ পরিবারের মাঝে হাইজিন কিট বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এসব কিট বিতরণ করেন। বিতরণকালে প্রতিমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি এবং অন্যান্য সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন