ময়মনসিংহে ৩ ঘণ্টার ব্যবধানে দুই ট্রেন লাইনচ্যুত বড় দুর্ঘটনার শঙ্কা

ফন্ট সাইজ:

ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত ও ইঞ্জিনে আগুন ধরা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ট্রেন লাইন সংস্কার না হলে ঘটতে পারে বড় দুর্ঘটনা। মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে দু’টি ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর নতুন বাজার জামালপুর থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগির দু’টি চাকা লাইনচ্যুত হয়ে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ময়মনসিংহগামী গ্যাংকারের বিশেষ যান শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে এ ঘটনা ঘটে।

এ ঘটনার ৩ ঘণ্টা পর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর নতুন বাজার রেলক্রসিং এলাকায়, ময়মনসিংহ রেলস্টেশনে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে। বিজয় এক্সপ্রেস ট্রেনের পরিচালক জহিরুল ইসলাম নয়ন বলেন, স্টেশনে প্রবেশের সময় ট্রেনের পেছনের দিকের ‘খ’ বগির দু’টি চাকা লাইনচ্যুত হয়। পরে লাইনচ্যুত বগিসহ আরও একটি বগি ঘটনাস্থলে রেখে ট্রেনটি স্টেশনে প্রবেশ করে। এ ঘটনায় ময়মনসিংহ থেকে জামালপুর অভিমুখে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ শুরু করে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ আড়াই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে রাত ১টায় দিকে বগিটি সরিয়ে নেয়ার পর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে, একইদিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে একটি গ্যাংকারের চাকা লাইনচ্যুত হয়।

ওই ঘটনায়ও ময়মনসিংহের সঙ্গে মোহনগঞ্জ ও জারিয়া রুটে ট্রেন চলাচল কয়েক ঘণ্টা বন্ধ ছিল। পরে রাত পৌনে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে ময়মনসিংহের শ্যামগঞ্জ এলাকায় রেলওয়ের একটি গ্যাংকারের (বিশেষ যান) চাকা লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহের সঙ্গে জারিয়া ও মোহনগঞ্জ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ ব্যাপারে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্যাংকারের একটি চাকা লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহের সঙ্গে জারিয়া ও মোহনগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধের ঘটনায় রেলওয়ের সংশ্লিষ্ট কর্মীরা কাজ করছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন