সবজি সংরক্ষণে আধুনিক মিনি হিমাগার প্রতিষ্ঠা করা হবে: কৃষিমন্ত্রী

সবজি সংরক্ষণে আধুনিক মিনি হিমাগার প্রতিষ্ঠা করা হবে: কৃষিমন্ত্রী

ফন্ট সাইজ:

‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে খাদ্য উৎপাদন করেন, যা আমাদের জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার প্রধান উৎস। এই স্লোগানটি প্রমাণ করে যে, কৃষকদের টিকিয়ে রাখা এবং তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ছাড়া কোনো দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই ?সরকার কৃষকদের কথা চিন্তা করে বন্যায় বিভিন্ন জেলায় যেসব কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা প্রস্তুতের কাজ চলছে।

তালিকা চূড়ান্ত হওয়ার পর ক্ষতির ধরন অনুযায়ী কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে, যাতে তারা দ্রুত আবার কৃষিকাজে ফিরতে পারেন। শুক্রবার সকালে চট্টগ্রামের অন্যতম সবজি ভাণ্ডারখ্যাত চন্দনাইশের দোহাজারী পৌরসভার ক্ষতিগ্রস্ত কৃষি জমি পরিদর্শন ও কৃষকদের মাঝে বীজ বিতরণ এবং বীজতলা উদ্বোধনকালে তিনি এসব কথা জানান। মন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের কৃষকদের পুনর্বাসনে বীজ, সার ও আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। পাশাপাশি সরকারের পরিকল্পনা বাস্তবায়নে চাষিদের সুবিধার্থে দক্ষিণ চট্টগ্রামের ‘সবজি ভাণ্ডার’খ্যাত দোহাজারীতে একটি আধুনিক হিমাগার প্রতিষ্ঠা করা হবে।

যাতে করে কৃষকরা সবজিগুলো সংরক্ষণ করে ন্যায্যমূল্যে বিক্রি করতে পারেন। পরে একই জায়গাতে ক্ষতিগ্রস্ত মৎস্য প্রকল্প পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিদের মাঝে প্রণোদনা বিতরণ করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের মাঝে গোখাদ্য বিতরণ ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণে টিকা প্রদান কার্যক্রমে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন