লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে ‘জুলাই শহীদ দিবস’ পালন

লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে ‘জুলাই শহীদ দিবস’ পালন

ফন্ট সাইজ:

যুক্তরাজ্যে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে ‘জুলাই শহীদ দিবস’ পালন করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার হাইকমিশনের কার্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বাংলাদেশ হাইকমিশনে ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম নজরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত এবং জুলাই শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

প্রধান অতিথি মোহাম্মদ রুহুল কুদ্দুস তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিএনপি-এর যুক্তরাজ্য শাখার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব খসরুজ্জামান খসরু।

আলোচনা সভায় এনসিপি, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুক্তরাজ্য শাখার প্রতিনিধিবৃন্দ বক্তব্য প্রদান করেন। তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আদর্শ ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Rashed

১ ঘন্টা আগে

আয়োজকদের আন্তরিক ধন্যবাদ। মুজিব বাদ মুর্দাবাদ।

মন্তব্য করুন