সিরিয়ায় মার্কিন কমান্ড সেন্টারে আইআরজিসির হামলা

সিরিয়ায় মার্কিন কমান্ড সেন্টারে আইআরজিসির হামলা

ফন্ট সাইজ:

সিরিয়ার আল-তানফ সামরিক ঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি স্পেশাল অপারেশনস কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে ইরানের ইসলামি রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি)। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এ তথ্য জানায়। আইআরজিসি জানিয়েছে, ইরানের ইরানশহরে মার্কিন হামলায় ইরানি সেনাদের নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

আইআরজিসি আরও উল্লেখ করেছে হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের এই নতুন হামলা যতদিন বজায় থাকবে, ততদিন এই জলপথ দিয়ে কোনো তেল বা গ্যাস রপ্তানি করতে দেয়া হবে না। এর আগে ইরান কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডান, সংযুক্ত আরব আমিরাতে হামলা চালালেও এবার তারা সিরিয়াতেও হামলা চালিয়ে যুদ্ধের পরিধি আরো বিস্তৃত করলো। শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র টানা ৬ষ্ঠ দিনর মতো ইরানে হামলা চালানো অব্যাহত রাখে। এতে ইরানের সামরিক সদস্য সহ বেসামরিক মানুষও নিহত হন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন