দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তার এই বিদায়কে ঘিরে বৃহস্পতিবার সেনা সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।
সেনা সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নৌবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়। সাক্ষাৎকালে দুই বাহিনীর মধ্যে বিদ্যমান পারস্পরিক আস্থা, পেশাদারিত্ব ও আন্তঃবাহিনী সহযোগিতা আরও সুদৃঢ় করার বিষয়ে বিভিন্ন মতবিনিময় হয়। তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরে নিবিড় সমন্বয়ে কাজ করে আসছে।
