হাইকোর্টে জামিন পেলেন আবদুর রহমান বদি

জুলাই-আগস্টের হত্যা মামলা

হাইকোর্টে জামিন পেলেন আবদুর রহমান বদি

ফন্ট সাইজ:

কক্সবাজার থেকে জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের মামলায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক এমপি আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্ট থেকে জামিন পান তিনি।

হত্যা মামলায় ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেফতার করে র‍্যাব। আবদুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনি দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত হন।

বড়লাট

৩ মাস আগে

মনে হয় হাসিনার কাছে বিএনপি'র সব নেতার **স্টেন ফাইল আছে। নাহলে এই অসহায় আত্মসমর্পণ এর আর কি কারণ থাকতে পারে।

Monshur Ahmed

৩ মাস আগে

ইয়াবাবা!! বদির যদি জামিন হয়, তাহলে আর কাউকে ভিতরে রাখার দরকার কি???

ওয়াও শিং

৩ মাস আগে

বদির মত লোক জামিন পেলে আওয়ামীলীগের সবাই জামিন পাবে। বিএনপির দিনকাল খুব বেশিদিনের না।

তপু

৩ মাস আগে

ইয়াবা গডফাদারও জামিন পেলো!

এদেশের নাগরিক

৩ মাস আগে

এটা সালাউদ্দিন সাহেবদের সেই আইনের শাসন, তাই না? একজন চিহ্নিত দাগী অপরাধী কিভাবে জামিন পায়? আর জুলাই যোদ্ধাদের ধরে ধরে হত্যা, কোপাকুপি চলছে। সময় আরো কি বাকি, পাঞ্জেরি?

মন্তব্য করুন