দুপুর দেড়টা থেকে ২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবি মেট্রো স্টেশন

দুপুর দেড়টা থেকে ২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবি মেট্রো স্টেশন

ফন্ট সাইজ:

অনিবার্য কারণবসত আজ দুপুর দেড়টা থেকে ২ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশন। তবে কী কারণে বন্ধ থাকবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক ক্ষুদে বার্তায় এ ঘোষণা দেয়।

ক্ষুদে বার্তায় ডিএমটিসিএল জানিয়েছে, অনিবার্য কারণবশত আজ ২৬ ফেব্রুয়ারি দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনে ট্রেন থামবে না। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

তবে, ধারণা করা হচ্ছে, আজ থেকে বইমেলা শুরু হচ্ছে। দুপুরে মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ফলে নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের নিকটবর্তী ঢাবি মেট্রোরেল স্টেশন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন