আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের পাল্টাপাল্টি অভিযোগ চলমান বিচারকে প্রভাবিত করবে না বলে জানিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আমিনুল ইসলাম বলেন, ‘কয়েকজন প্রসিকিউটর পাল্টা-পাল্টি যেসব অভিযোগ করছে, আমি যতদিন দায়িত্ব পালন করবো ততদিন এসব কখনোই বিচারকে প্রভাবিত করবে না। আমি আপস করতে শিখিনি। অতএব আমার মাধ্যমে কোনো নির্দোষ মানুষ বিন্দুমাত্র হয়রানির শিকার হবে না। কোনো অপরাধী পার পেয়ে যাবে এই চিন্তা করে লাভ নেই। এটা একেবারেই স্পষ্ট বার্তা।’
চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘এখানে বিচার থমকে যাওয়ার কোনো ব্যাপার নেই। এটা আমাদের অভ্যন্তরীণ পরিবার। এখানে অনেক কিছুই হয়। এজন্য পরিবার কি চলে না। আমরা যারা ট্রাইব্যুনালে কাজ করি, সবাই একই পরিবারের সদস্য। তাই আমাদের অভ্যন্তরীণ অনেক কিছু হবে, আবার সমাধানও হবে।’

আতাউর রহমান
৩ মাস আগেবিগত চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম যেভাবে বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়েছেন আমরা আশা করব নতূন প্রসিকিউটর সেভাবেই চিন্তা করবেন।