আইপিও প্রক্রিয়া স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের করতে বিএসইসির সভা

আইপিও প্রক্রিয়া স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের করতে বিএসইসির সভা

ফন্ট সাইজ:

দেশের পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।গধঢ়ং
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান। বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সভায় বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারবৃন্দ, কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি), ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইক্যাব), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), সিএফএ সোসাইটি বাংলাদেশ, বিভিন্ন মার্চেন্ট ব্যাংক, ইস্যু ম্যানেজার এবং সংশ্লিষ্ট অংশীজনদের প্রতিনিধিরা অংশ নেন।

মতবিনিময় সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫-এর আওতায় আইপিও-সংক্রান্ত আর্থিক বিবরণী প্রস্তুত, নিরীক্ষা ও আবেদন প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে নিরীক্ষক, ইস্যু ম্যানেজার ও ইস্যুয়ারদের ভূমিকা ও দায়বদ্ধতা এবং আইপিও প্রক্রিয়াকে আরও কার্যকর ও বিনিয়োগকারীবান্ধব করার বিষয়েও মতবিনিময় অনুষ্ঠিত হয়।সংবাদ প্রতিবেদন পরিষেবা
এছাড়া আইপিও প্রাইসিং, পাবলিক ইন্টারেস্ট এনটিটির তালিকাভুক্তি, ডাইরেক্ট লিস্টিং এবং রাইট ইস্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে।

সভায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা আইপিও প্রক্রিয়ায় বিদ্যমান চ্যালেঞ্জ, বাস্তব অভিজ্ঞতা এবং সম্ভাব্য সংস্কার বিষয়ে তাঁদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।
বিএসইসি জানিয়েছে, অংশীজনদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় নীতি সহায়তা এবং আইনি সংস্কারের পদক্ষেপ গ্রহণ করা হবে।

সভায় বিএসইসির কমিশনার তানভীর হাবিব রহমান, নাহিদ মাহতাব ও মো. নাফিজ আল তারিক, আইক্যাবের প্রেসিডেন্ট সাব্বির আহমেদ, ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার, বিএমবিএর প্রেসিডেন্ট ইফতেখার আলম, এফআরসির নির্বাহী পরিচালক মো. তারেক কামালসহ বিভিন্ন মার্চেন্ট ব্যাংক, ইস্যু ম্যানেজার ও বাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন