রায়েরবাজারে স্কুলশিক্ষার্থীকে কুপিয়ে হত্যা, যুবক আটক

রায়েরবাজারে স্কুলশিক্ষার্থীকে কুপিয়ে হত্যা, যুবক আটক

ফন্ট সাইজ:

রাজধানীর রায়েরবাজার এলাকায় ১৪ বছর বয়সী স্কুলশিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের ‎ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ওই যুবকের নাম সিয়াম (১৮)।

নিহত শিক্ষার্থীর বাবা বেলাল হোসেন সাংবাদিকদের জানান, তার মেয়ে রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত রাত আনুমানিক ৯টার দিকে সে তার ছোট ভাইকে নিয়ে বাসার বাইরে গিয়েছিল। কিছুক্ষণ পর হইচই শোনার পর নিচে গিয়ে দেখি, কে বা কারা আমার মেয়েকে কুপিয়ে ফেলে রেখে গেছে।

পরে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিয়াজ মোহাম্মদ খান

৪ মাস আগে

দেশটা সত্যি সত্যিই জাহান্নাম হয়ে গেছে।

মন্তব্য করুন