ফেসবুক পোস্টে বিচারপতিদের ভাবমূর্তি ক্ষুন্নের অভিযোগ প্রমাণিত, সহকারী রেজিস্ট্রার ইব্রাহীম আলম ভূইয়া চাকরিচ্যুত

ফেসবুক পোস্টে বিচারপতিদের ভাবমূর্তি ক্ষুন্নের অভিযোগ প্রমাণিত, সহকারী রেজিস্ট্রার ইব্রাহীম আলম ভূইয়া চাকরিচ্যুত

ফন্ট সাইজ:

ফেসবুকে সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (দেওয়ানি-১) ইব্রাহীম আলম ভূইয়াকে চাকরি থেকে বরখাস্ত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাময়িক বরখাস্ত থাকা ইব্রাহীম আলম ভূইয়ার বিরুদ্ধে দায়ের করা বিভাগীয় মামলায় আনা অভিযোগ সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ (হাইকোর্ট) এমপ্লয়িজ (শৃঙ্খলা ও আপিল) রুল, ১৯৮৩-এর বিধান অনুযায়ী সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। ফলে বিধি ৪(১)(জি) অনুযায়ী তাকে ১৪ জুলাই থেকে চাকরি থেকে বরখাস্ত (Dismissal from Service) করা হয়েছে।

এর আগে গত ৫ই মে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সে সময় প্রকাশিত বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের সম্পর্কে অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার করে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এছাড়া ব্যক্তিস্বার্থে সুপ্রিম কোর্টের কর্মচারীদের ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রতিষ্ঠান, প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করার অভিযোগও আনা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তিনি সুপ্রিম কোর্ট প্রশাসনের বৈধ নির্দেশনা অমান্য করতে অন্যান্য কর্মচারীদের উসকানি দিয়ে অফিসে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেন। এসব কর্মকাণ্ড সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ (হাইকোর্ট) এমপ্লয়িজ (শৃঙ্খলা ও আপিল) রুল, ১৯৮৩ অনুযায়ী গুরুতর অসদাচরণ ও অফিস শৃঙ্খলাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হওয়ায় বিভাগীয় তদন্ত শেষে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন