একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফন্ট সাইজ:

দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই পদক প্রদান করেন।

একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মো. আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এ ছাড়া ব্যান্ড ওয়ারফেজকে সংগীত দল হিসেবে এ পুরস্কার দেয়া হয়।

এর আগে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি এবং ব্যান্ড ওয়ারফেজকে ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনীত করে সরকার। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে একুশে পদক দেয়া হয়।

Ashek Mahmud

৪ মাস আগে

Good.

মন্তব্য করুন