আওয়ামী লীগ-বিএনপি-জামায়াত দেখতে চাই না, ঢাকাকে ঠিক করব নাগরিক হিসেবে

মির্জা ফখরুল

আওয়ামী লীগ-বিএনপি-জামায়াত দেখতে চাই না, ঢাকাকে ঠিক করব নাগরিক হিসেবে

ফন্ট সাইজ:

ঢাকাকে সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে
স্থানীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ), বিএনপি, জাতীয় পার্টি বা জামায়াত ইসলামী দেখতে চাই না। আমি বাংলাদেশকে দেখতে চাই, ঢাকার নাগরিক হিসেবে দেখতে চাই। আমরা ঢাকাকে ঠিক করব নাগরিক হিসেবে।’

বুধবার সকালে গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে আয়োজিত ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা: আমার আপনার সকলের দায়িত্ব’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

রাজধানীর বর্তমান সংকট একদিনের নয়, বরং এটি দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হওয়ায় বিভিন্ন প্রান্তের মানুষ জীবিকার সন্ধানে ঢাকায় আসে। এর ফলে নগরে একই সঙ্গে শহুরে ও গ্রামীণ সংস্কৃতির মিশ্রণ তৈরি হয়েছে। আমরা এখনো পুরোপুরি নগর-নাগরিক হয়ে উঠতে পারিনি।’

‘শুধু সরকার একা পারবে না। নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে। আমি যদি দেখি কেউ রাস্তায় ময়লা ফেলছে, তাকে ভদ্রভাবে নিরুৎসাহিত করতে হবে।’ উল্লেখ করেন তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন