বিশ্বকাপে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন সাবেক পর্নো তারকা ও বর্তমান মিডিয়া ব্যক্তিত্ব মিয়া খলিফা। স্পেন ও ফ্রান্সের মধ্যকার প্রথম সেমিফাইনাল চলাকালে তিনি একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে শুরুতে তাকে স্পেনের জার্সি পরা অবস্থায় দেখা যায়। ভিডিওর একপর্যায়ে তিনি সেই জার্সিটি খুলে ফেলেন। ভেতরে থাকা সাদা রঙের একটি টি-শার্টে লেখা ছিল, ‘আই লাভ প্যারিস’। তবে ভিডিওটির চেয়ে বেশি আলোচনা হয় তার পোস্টের ক্যাপশন নিয়ে। সেখানে তিনি লেখেন, ‘আজ যে দলই খেলুক না কেন, আমি আর্জেন্টিনার বিপক্ষেই সমর্থন দেয়ার জন্য প্রস্তুত ছিলাম।’ তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, এটাই সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতা, দারুণ লাগল। আরেকজন লিখেছেন, বিশ্বাসই হচ্ছে না, আমি একটি বিদ্রপাত্মক পোস্ট পছন্দ করলাম। তৃতীয় একজন মন্তব্য করেন, আপনি ফুটবল সম্পর্কে কিছুই জানেন না।
আরেকজন লিখেছেন, সর্বকালের সেরার বিরুদ্ধে অবস্থান নিয়ে জয়ের আশা করা যায় না। ৩৩ বছর বয়সী মিয়া খলিফা এর আগেও চলতি বিশ্বকাপে মাঠে উপস্থিত ছিলেন। লস অ্যানজেলেসে অনুষ্ঠিত স্পেনের একটি ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছিল তাকে। এদিকে দ্বিতীয় সেমিফাইনালে আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা ও ইংল্যান্ড। সেই ম্যাচের বিজয়ী দল ফাইনালে স্পেনের মুখোমুখি হবে।
