গুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

গুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

ফন্ট সাইজ:

রাজধানীর গুলিস্তানে একটি সেলুনে এসি বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে আলু বাজার এলাকার আরমান সেলুনে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন-গ্রাহক মো. ফারুক (৩৫), রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০), রফিক (২৫), সেলুনের কারিগর সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), সাকিব (১৭) ও আরমান (৩৭)। তাদের মধ্যে ৯ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, ‘ফারুকের শরীরের ৫০ শতাংশ, রিংকুর ২১ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, রফিকের ১২ শতাংশ, সামশেদের ১৫ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, সাকিবের ১ শতাংশ ও আরমানের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।’

আর দগ্ধ সাকিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।

no need, i am man.

১ ঘন্টা আগে

Sarkari Karmokarta Apnara Public-der ''Nasto, Puraton, AC'' pailea Boiddutik cable ''Kaitea'' daan naa kanoo ?

saon

১ ঘন্টা আগে

Puraton, Nasto, AC Beboher karah Uchit naa.

মন্তব্য করুন