বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভিআইপি বক্সে উপস্থিত হয়ে আবার আলোচনায় এসেছেন ইতালীর পর্নো তারকা ও নির্মাতা রাইসা বেলিনি। বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ ম্যাচগুলোতে তাকে গ্যালারিতে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন সাজে। কখনো তিনি যুক্তরাষ্ট্রের সমর্থক। কখনো আর্জেন্টিনার। গ্যালারিতে তাকে খুবই সংক্ষিপ্ত পোশাকে দেখা গেছে এরই মধ্যে। তার মধ্যে শরীরের ওপরের অংশ প্রায় অনাবৃত করে ছবি তুলেছেন। তা আবার পোস্টও করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শনিবার মিয়ামিতে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ড নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে।
মাঠে দুই গোল করে ইংল্যান্ডের হয়ে দারুণ পারফরম্যান্স দেখান জুড বেলিংহ্যাম। তবে মাঠের বাইরে দর্শকদের নজর কাড়েন রাইসা বেলিনি। মঙ্গলবার তিনি মিয়ামি স্টেডিয়ামের একটি হসপিটালিটি স্যুট থেকে ধারণ করা একটি সংক্ষিপ্ত ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করেন। তার দুটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মিলিয়ে অনুসারীর সংখ্যা প্রায় ১৩ লাখ। ভিডিওতে রাইসাকে আর্জেন্টিনার জার্সির আদলে নীল-সাদা ডোরাকাটা একটি টপ এবং ছোট ডেনিম শর্টস পরিহিত অবস্থায় দেখা যায়। ভিডিওর শুরুতে তিনি ক্যামেরার সামনে ভিন্ন ভঙ্গিতে দাঁড়ান। পরে ঘুরে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দেন। ভিডিওটি প্রকাশের পর তার অনুসারীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যায়। মন্তব্যের ঘর ভরে যায় বিভিন্ন ইমোজি ও প্রশংসাসূচক বার্তায়। একজন লিখেছেন, অসাধারণ সুন্দর। আরেকজন মন্তব্য করেছেন, দারুণ লাগছে। অন্য একজন লিখেছেন, কী দারুণ সৌন্দর্য!
এটি অবশ্য চলতি বিশ্বকাপে প্রথমবার রাইসা বেলিনি আলোচনায় এলেন এমন নয়। টুর্নামেন্টজুড়ে তিনি বিভিন্ন আকর্ষণীয় পোশাকে স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন। সেগুলোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। সাবেক সুপারইয়ট স্টুয়ার্ডেস রাইসা নিজের দেশ ইতালি বিশ্বকাপে জায়গা করে নিতে না পারায় এবার যুক্তরাষ্ট্র দলের প্রতিও সমর্থন জানিয়েছেন। এদিকে বিশ্বকাপের অন্য সেমিফাইনালে আজ বুধবার রাত ১টায় মুখোমুখি হবে ইংল্যান্ড ও লিওনেল মেসির আর্জেন্টিনা। অন্যদিকে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে স্পেন।
