ফের সায়েন্সল্যাবে শিক্ষার্থীরা, বন্ধ যান চলাচল

ফের সায়েন্সল্যাবে শিক্ষার্থীরা, বন্ধ যান চলাচল

ফন্ট সাইজ:

এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে তিন দফা দাবিতে আবারও রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। করেছেন সড়ক অবরোধ। মঙ্গলবার বিকেল প্রায় ৩টা ৪০ মিনিটে তারা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দিয়েছে তীব্র যানজট। ঘটনাস্থলে অবস্থান করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এর আগে একই দিন সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সায়েন্সল্যাব মোড় অবরোধ করে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিছু সময় অবস্থান করেন। এরপর তারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার কার্যালয়ের সামনে গিয়ে বিকেল ৩টা ১০ মিনিট পর্যন্ত বিক্ষোভ করেন। পরে আবার মিছিলসহ সায়েন্সল্যাব মোড়ে ফিরে এসে নতুন করে সড়ক অবরোধ করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো হলো- দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখতে হবে, বৈরী আবহাওয়ার কারণে ১৩ই জুলাইয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়েই অবস্থান করছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন