‘প্রশ্ন কঠিন, কমন পড়ছে না’—তাই বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্নপত্রসহ ৬ দফা দাবিতে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার বেলা সোয়া ১২টায় শিক্ষা বোর্ডের সামনে তারা অবরোধ করেন। অবরোধের ফলে সড়কের দু’পাশে যানবাহন আটকা পড়ে। দুর্ভোগের শিকার হন সাধারণ মানুষ।
এ সময় শিক্ষার্থীরা জানায়, গত কয়েক বছরের চেয়ে এ বছর প্রশ্নপত্র অত্যাধিক কঠিন করা হয়েছে। এমনকি সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা হয়েছে।
তাছাড়া অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ায় এক বোর্ডে পরীক্ষা স্থগিত করা হলে সব বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়নি। তাই তারা এ পরীক্ষা ব্যবস্থার পরিবর্তন দাবি করেন।

সিরু
১ ঘন্টা আগেপড়ালেখা না করলে
প্রশ্ন কমন পড়ে না
পরীক্ষা কঠিন হয়।