সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ৩৩ হাজার গ্রেপ্তার

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ৩৩ হাজার গ্রেপ্তার

ফন্ট সাইজ:

বাংলাদেশ পুলিশ গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চলমান বিশেষ অভিযানে ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া অন্যান্য মামলা ও অভিযানে গ্রেপ্তার হয়েছে ৮৩ হাজার ৮১৭ জন। সোমবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, পুলিশ এ সময়ে ২৪৩টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৩১৩ রাউন্ড গুলি ও কার্তুজ, ৮৮টি ম্যাগাজিন, ৪৩টি ককটেল, ২ কেজি গান পাউডার, ৫০৩টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বাজি উদ্ধার করেছে।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল ৭৬টি, শুটারগান ৩০টি, এলজি ৩৩টি, রিভলবার ১৮টি, বন্দুক ৫০টি, পাইপগান ১৫টি, শটগান ৪টি, রাইফেল ২টি, এসএমজি ২টি, এয়ারগান ১২টি ও পেনগান ১টি। এছাড়া, পুলিশ ৭৬ লাখ ৪০ হাজার ২৭৬ পিস ইয়াবা, ৮ হাজার ২৮৪ পুরিয়া হেরোইন, ৩ হাজার ১৮৬ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৮৩৫ বোতল বিদেশি মদ, ৩৫৪ বোতল দেশি মদ, ৫ হাজার ৩৩৬ পুরিয়া গাঁজা এবং মাদক ও মাদক জাতীয় অন্যান্য দ্রব্য উদ্ধার করেছে। মাদক উদ্ধারের ঘটনায় ১৪ হাজার ১৫৭টি মামলা দায়ের ও ২০ হাজার ৪৩৯ জন গ্রেপ্তার হয়েছে।


জাকির

১ ঘন্টা আগে

গুনতিতে তো দেখছি অনেক। কিন্ত সত্যিকার অপরাধীদের কয়জন ধরা পড়ছে? পলাতক ফ্যাসিষ্ট দলের যারা জুলাই অভুত্থানের সময় প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে হত্যাকান্ডে জড়িত ছিল তাদের তো কোন গ্রেফতার দেখছিনা? আর যে সকল শীর্ষ সন্ত্রাসীরা দেশে বিদেশে বসে ভয়ঙ্কর চাদাবাজী ও হত্যাকান্ড ঘটাচ্ছে তাদেরও কোন গ্রেফতার দেখছিনা। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উচিত একটা দক্ষ মনিটরিং সেল গঠনে করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। শুধু তালিকা তৈরি হচ্ছে আর পদক্ষেপ নেওয়া হচ্ছে এই গল্প আমরা আর শুনতে চাই না।

হারুন আল রশিদ

৩ ঘন্টা আগে

এই অভিযানটি দল নিরপেক্ষভাবে চললে সন্ত্রাসী ও তাদের প্রশ্রয়দাতাগণ দেশকে অপরাধের অভয়রাজ্য বানিয়ে ফেলতে পারবে না। ধন্যবাদ পুলিশ !

মন্তব্য করুন