বরিশালের পথে প্রধানমন্ত্রী

বরিশালের পথে প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

বরিশাল জেলা সফরের উদ্দেশে রাজধানীর গুলশানের বাসভবন থেকে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার ভোর ৬টায় বাসযোগে রওনা দেন তিনি।

সফরকালে তিনি গৌরনদী ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচি এবং বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন।

প্রধানমন্ত্রী দুপুরে সার্কিট হাউজে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজ সারবেন।