আগামীকাল সোমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি অংশ নেবেন বৃক্ষরোপণসহ কয়েকটি কর্মসূচিতে। রোববার এ তথ্য নিশ্চিত করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে সড়ক পথে বরিশাল যাবেন। সেখানে বৃক্ষরোপণের কয়েকটি কর্মসূচি রয়েছে।
প্রধানমন্ত্রী কর্মসূচি শেষ করে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন বলেও জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব।
প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে- গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচি, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরনদী পাশে বৃক্ষরোপণ কর্মসূচি। এছাড়া বিকালে জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান।
উল্লেখ্য যে, বরিশালে এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর।
প্রধানমন্ত্রী বরিশাল সফরে যাচ্ছেন কাল
স্টাফ রিপোর্টার
অনলাইন
৪ ঘন্টা আগে
১২ জুলাই (রবিবার), ২০২৬, ৯ঃ৩০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
