রেহনুমা তাসনিম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

রেহনুমা তাসনিম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রেহনুমা তাসনিম ২০২৫ সালের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। তার এ সাফল্যে পরিবার, বিদ্যালয় ও এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

রেহনুমা তাসনিম দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক মানবজমিনের দিরাই উপজেলা প্রতিনিধি মোশাহিদ আহমদ এবং গৃহিণী জলি বেগম দম্পতির ছোট মেয়ে। বৃত্তিতে কৃতিত্ব অর্জনের পর সে তার পিতা-মাতা ও শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক হয়ে দেশ ও মানুষের সেবায় অবদান রাখার স্বপ্নের কথা জানিয়ে রেহনুমা তাসনিম সকলের কাছে দোয়া কামনা করেছে। তার পিতা-মাতাও মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের মাধ্যমে রেহনুমা তাসনিম তার বিদ্যালয় ও পরিবারের জন্য গৌরব বয়ে এনেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন