৫ দিন পর চট্রগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলল

৫ দিন পর চট্রগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলল

ফন্ট সাইজ:

দুর্যোগপূর্ণ আবহাওয়ার ফলে বন্ধ থাকা চট্রগ্রাম-কক্সবাজার রুটে রেল চলাচল পাঁচ দিন পর চালু হয়েছে। ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে চলাচলকারী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি রোববার দুপুরে চট্রগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

ভারী বর্ষণ ও পানির ঢলে চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের মধ্যে জানআলীহাট ও ষোলোশহর স্টেশন মধ্যবর্তী সেকশনের রেললাইন প্লাবিত হয়ে যায়। ফলে লাইনটি ট্রেন চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়লে গত মঙ্গলবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়। ওই এলাকার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে রেলওয়ে ক্ষতিগ্রস্ত রেল লাইন মেরামতের উদ্যোগ নেয়। পরে ষোলশহর জানআলীহাট সেকশনকে ট্রেন চলাচলের উপযোগী হয়ে ওঠে।

ঢাকা-কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার, কক্সবাজার-চট্টগ্রাম, কক্সবাজার-ঢাকা রুটের অন্যান্য সকল ট্রেন এবার নিয়মিত চলাচল করবে বলে রেলওয়ে জানিয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন