সমালোচনার জবাব দিলেন কিয়ারা

সমালোচনার জবাব দিলেন কিয়ারা

ফন্ট সাইজ:

দক্ষিণী তারকা যশের ‘টক্সিক’ ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকে নানা বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই ছবিটিকে ‘নারীবিদ্বেষী’ তকমা দেয়। সেই বিতর্কের মাঝেই মুক্তি পায় ছবির প্রথম গান ‘তবাহি’। সেখানেই অভিনেত্রী কিয়ারা আদভানির সঙ্গে যশের রসায়ন সবার নজর কেড়েছে। গানটি যেমন দর্শকের একাংশকে মুগ্ধ করেছে, তেমনই অন্যদিকে সাহসী ও ঘনিষ্ঠ দৃশ্যের জন্য তীব্র সমালোচিত হয়েছে।

তবে গানটি ঘিরে শুরু হওয়া সমালোচনা নিয়ে এবার মুখ খুললেন কিয়ারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা জানান, তিনি ‘মুঘল-এ-আজম’ ছবিতে দিলীপ কুমার ও মধুবালার রসায়ন দেখার পর থেকেই মুগ্ধ। তারপর থেকেই ইচ্ছা ছিল এই ধরনের দৃশ্যে অভিনয় করার। কিয়ারার ভাষ্য, বলিউডের বহু ছবিতে রসায়ন দেখেছি। কিন্তু পর্দায় এই ধরনের শরীরী দৃশ্য খুব বেশি দেখা যায় না। আমি এমন দৃশ্যে অভিনয় করার সুযোগ পেয়েছি।

প্রেমকে এখানে দেখানো হয়েছে এমন এক অনুভূতি হিসেবে; যা একইসঙ্গে গভীর, আবেগপ্রবণ এবং সর্বগ্রাসী। সমালোচকদের মতে, অ্যাকশনধর্মী ছবির প্রথম ঝলক হিসেবে এত ঘনিষ্ঠ দৃশ্যের একেবারে অপ্রয়োজনীয়। কারও মতে, এটি অ্যাকশন ছবির প্রচারের বদলে যৌন আবেদনময় আবহ তৈরি করেছে। যদিও সমালোচনার মাঝেও অনেকেই কিয়ারার লুক ও পর্দায় উপস্থিতি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। তবে সমালোচনার বিশেষ পরোয়া করছেন না অভিনেত্রী। বরং যশ প্রসঙ্গে তিনি বলেন, ভীষণ ঠাণ্ডা ও অসম্ভব সুন্দর অভিনেতা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন