আবেগঘন পূর্ণিমা

আবেগঘন পূর্ণিমা

ফন্ট সাইজ:

শনিবার নিজের জন্মদিনে সহকর্মী, ভক্তদের শুভেচ্ছার বন্যায় ভেসেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। গতকাল দুপুরে সামাজিক মাধ্যমে তিনি এক আবেগঘন বার্তায় জানান, জন্মদিনের প্রতিটি শুভেচ্ছা ও দোয়া তার হৃদয় ছুঁয়েছে। তিনি জানান, সব সময় সবার শুভেচ্ছার উত্তর দেয়ার চেষ্টা করেন।

কোনো কারণে কারও বার্তার জবাব দিতে না পারলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। তিনি বলেন, আল্লাহ্‌ যেন আজীবন সবার ভালোবাসা ও দোয়া নিয়ে বেঁচে থাকার তওফিক দান করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন